সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকের সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা মো. মোসলেম উদ্দিন সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শনিবার প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় ২০২০-২০২২ মেয়াদের জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। সভায় এ এইচ ইমরানকে (দৈনিক খবর/ এশিয়াখবর২৪.কম) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।