ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও
কনফারেন্সে আইজিপি
ইত্তেফাক রিপোর্ট
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, যারা আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়েছে এবং যাদের কারণে এই নির্মম মৃত্যু ঘটেছে তাদের এক জনকেও ছাড় দেওয়া হবে না। তন্ন তন্ন করে খুঁজে বের করে এই চক্রের প্রত্যেক সদস্যকে আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। যেন ভবিষ্যতে কোনো বাংলাদেশিকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, তার জীবন নিয়ে খেলার দুঃসাহস কোনো মানুষ দেখাতে না পারে। দেশে ও বিদেশে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। গতকাল রবিবার সব ইউনিটপ্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে আইজিপি এ নির্দেশনা দেন।
আইজিপির কঠোর নির্দেশে, তাত্ক্ষণিকভাবে র্যাব, ডিএম?পি, সিআইডি, পিবিআইসহ বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব ইউনিট একযোগে অভিযানে নামে। এরই মধ্যে এ বিষয়ে গতকাল পর্যন্ত ২২টি মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেফতারে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এরই মধ্যে ১৩ জন গ্রেফতার হয়েছে। আইজিপি বলেন, যেভাবে আমাদের দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।