সিআরপিকে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রকে (সিআরপি) ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে এটি ভালোভাবে পরিচালিত হতে পারে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করতে পারে। পক্ষাঘাতগ্রস্ত মানুষের চিকিত্সা, সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য দেশে ১৯৭৯ সালে সিআরপির যাত্রা শুরু হয়।