উত্তর বাড্ডায় গ্রিলের দোকানে আগুন

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি গ্রিলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রবিবার সকালে উত্তর বাড্ডার আদর্শনগর এলাকার ঐ দোকানটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১০টার দিকে গ্রিলের দোকানটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঐ এলাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।