আড়াইহাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ভিটি কামালদী গ্রাম থেকে জনি আক্তার (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, ঐ গ্রামের দিনমজুর তাজিরুল ইসলামের পালিতা কন্যা জনি আক্তার ঐদিন দুপুরে তার নিজের শোয়ার ঘরের আঁড়ার সঙ্গে সকলের অজ্ঞাতসারে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে আড়াইহাজার থানার এসআই রুপন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেন।