পশ্চিম তীর দখল নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে ইসরাইলেই বিক্ষোভ

জর্ডান উপত্যকা এবং পশ্চিম তীর দখলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ হয়ে ইসরাইলেই। শনিবার রাজধানী তেলআবিবে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বামপন্থি বিক্ষোভকারীদের অনেকে ফিলিস্তিনের পতাকা বহন করেন। এছাড়া ফেস্টুনে লেখা ছিল, ‘কোনো দখলদারিত্ব বা নিয়ন্ত্রণ নয়, শান্তি এবং গণতন্ত্রকে হ্যাঁ বলুন’। -আলজাজিরা