বাংলা
মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
উপেক্ষিত শক্তির উদ্বোধন
— কাজী নজরুল ইসলাম
১।‘সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা, তাই নিখিল ভারতবাসী, এই উপেক্ষিত হতভাগারা তাঁহার দিকে হাত বাড়িয়া দিয়াছে’-এ কথা দ্বারা বোঝা যায়-
i. বিভেদের কথা ii. ঐক্যের কথা
iii. বৈষম্যের কথা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
২।‘তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর’-এই ‘ভাস্বর’ শব্দের সমার্থক শব্দ-
i. দীপ্তিময় ii. শশী iii. আলোকিত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
৩।‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখক কয় শ্রেণির লোকের কথা বলতে চেয়েছেন?
i. এক ii. দুই iii. তিন
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
৪। মহাত্মা গান্ধীর মতো বিশ্বে আরো অনেক নেতা ছিলেন, যারা মানুষের সাম্যব্যবস্থা চিন্তাচেতনার কথা বলেছেন। এমন ব্যক্তি হলেন-
i. নেলসন ম্যান্ডেলা ii. মার্টিন লুথার কিং
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
৫।‘তুমি যদি চন্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা সহ্য করতে হতো।’ এই কথার মাধ্যমে লেখক বুঝিয়েছেন-
i. মানুষের জন্ম আল্লাহর হাতে
ii. ধনী-গরিব এখানে সবাই সমান iii. সাম্যবাদী চেতনা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিল ধুলায় নামিল শশী।’
৬।‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
(ক) অসামপ্রদায়িকতার (খ) সত্যবাদিতার
(গ) ভ্রাতৃত্ববোধের (ঘ) সাম্যবাদিতার
৭।‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ব্যক্তির সমষ্টিকে বলা হয়েছে-
i. দল ii. জাতি iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
উত্তর:
১.খ ২.ঘ ৩.খ ৪ ঘ ৫.ঘ ৬.ঘ ৭.খ
০