নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীতে সোমবার পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ঘুষিতে প্রাণ গেল এক কৃষকের। নিহতের নাম আমজাদ আলী (৪৫)। তিনি উপজেলার দক্ষিণ ছালোয়াতলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি বছির আহমদ বাদল বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে ছায়েদুল বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।