আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় রবিবার রাতে গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এসআই মোক্তার হোসেন উপজেলার জোবারপাড় (রামদেবেরপাড়) এলাকায় অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার মাদ্রা বড়বাড়ি গ্রামের ক্ষিতিশ চন্দ্র হালদারের ছেলে বিপুল হালদারকে গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।