মুহম্মদ আনিসুল হক
৯ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির প্রচেষ্টা জোরদার করতে হবে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ট্যাক্সসংক্রান্ত কোনো সমস্যা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। দ্রুতগতির যানবাহন পরিহার করুন। কোনো ব্যাপারে উত্তেজিত হওয়া ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
নিজের প্রভাবপ্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাউকে কথা দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।
০