রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে দেওয়া জামিন স্থগিত করেছে হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। ঐ মামলায় ২০১৭ সাল থেকে কারাগারে আছেন সোহেল রানা। এই মামলায় গত ১৭ মে ঢাকার একটি বিশেষ আদালত রানাকে জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও রানার পক্ষে মো. আলমগীর হোসেন শুনানি করেন।