করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে ১৫ দিন জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় লকডাউনের ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তন্ময় দাস। সভায় সদরের এমপি একরামুল করিম চৌধুরী ও বেগমগঞ্জের এমপি মামুনুর রশিদ কিরন উপস্থিত ছিলেন।