করোনায় মারা গেলেন চা শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আজমত মঈন

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের চা-শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি আজমত মঈন (৬৮)। শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি মৌলভী চা-কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সুরমা চা-কোম্পানির পরিচালক ছিলেন। অবিভক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নবাব মোশাররফ হোসেনের প্রপৌত্র তিনি। কিছুদিন আগেই আজমত মঈনের বাবা গোলাম মঈন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।