যশোরের কেশবপুরে এক নারী কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে ব্যাংক ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শহরের প্যারাডাইস মোড়ের একটি ভবনের ফ্লাটে এসএমই ব্যাংক এশিয়া করপোরেশন কেশবপুর শাখার ম্যানেজার মো. আব্দুস সামাদ জোরপূর্বক তার বাসায় একই অফিসের ফিল্ড অফিসারকে ধর্ষণ করেন। ঘটনার পর ঐ নারী থানায় ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
জানা যায়, আব্দুস সামাদ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংগা পূর্বপাড়া গ্রামের মো. বাদল উদ্দিন মণ্ডলের ছেলে। ঐ ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক ও ম্যানেজারের বাসা। গতকাল সোমবার সকালে ঐ নারী কর্মকর্তা ব্যাংকে এসে খোলা না পেয়ে চাবি আনতে গেলে ম্যানেজার তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তার চিত্কারে ব্যাংকের অন্য কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেশবপুর থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ত্