এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের নতুন ন্যাশনাল ডিরেক্টর

এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ একটি বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ ৪৮ বছর ধরে বাংলাদেশে কাজ করছে। এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর হিসেবে ডা. মো. এনামুল হক সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। ডা. এনামুল হক দীর্ঘ ১৫ বছর ধরে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি গ্রহণ করার পর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। —প্রেস বিজ্ঞপ্তি