তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের নতুন চেয়ারম্যান

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ১ জুন, ২০২০ অনুষ্ঠিত ৫০০তম সভায় তাকে সর্বসম্মতিভাবে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। তিনি আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

তানজিল চৌধুরী, বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ইতিপূর্বে তিনি প্রাইম ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স ও এনার্জি আরো অনেক বৈচিত্র্যময় খাতের একটি বৃহত্ কর্পোরেট প্রতিষ্ঠান, যা ৪২ বছর যাবত্ ব্যবসা পরিচালনা করে আসছে।

তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। তিনি প্রাইম ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান-প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুর লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। —প্রেস বিজ্ঞপ্তি