ইসরাইল হামলা বন্ধ করলে অস্ত্রবিরতিতে রাজি হামাস

ইসরাইল যদি গাজায় হামলা বন্ধ করে তাহলে মিসরের মধ্যস্ততায় অস্ত্রবিরতিতে রাজি হবে হামাস। গাজায় গত কয়েকদিনের সহিংসতায় ১০ জনের বেশি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবারও সহিংসতা হয়। ইসরাইল বিমান হামলা চালায়। হামাসও পাল্টা রকেট হামলা চালায়। হামাস হুঁশিয়ারি দেয় যে, ইসরাইল হামলা বন্ধ না করলে তারা ইসরাইলি শহরে রকেট হামলা চালাবে। এরপর ইসরাইলি মিডিয়া জানায়, হামাসের একটি গ্রুপ যুদ্ধবিরতির জন্য ইসরাইলের কাছে অনুরোধ জানিয়েছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, মিসরের মধ্যস্ততায় অস্ত্রবিরতি হওয়া সম্ভব। সেক্ষেত্রে ইসরাইলকে হামলা বন্ধ করতে হবে। - আল-জাজিরা