চীনকে শাস্তি দিতে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন ইস্যুতে কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে কবে নাগাদ প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন তা জানাননি ঐ সূত্র। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়।