গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত নবীন বরণে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. ইয়াসমীন আরা লেখা।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এমএ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি.কে বালা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদসহ আরো অনেকে।