জামানত হারালেন ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি মেজর হাফিজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন ভোলা-৩ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত এ আসন থেকে মেজর হাফিজ টানা ৬বার এমপি নির্বাচিত হয়েছিলেন।

প্রথমে তিনি এমপি হন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে। এরপর একই দলের প্রার্থী হয়ে চতুর্থ  জাতীয় সংসদ নির্বাচনেও এমপি হন তিনি। পরে জাতীয় পার্টির ভরাডুবির আশঙ্কায় ১৯৯১ সালে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন। এরপর ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন মেজর হাফিজ। এরপর  ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। এর পর থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের কাছে তিনি একাধারে পরাজিত হলেও এবারই তার জামানত বাজেয়াপ্ত হলো।