তিন দিন পর হিলি বন্দরে আমদানি রপ্তানি শুরু

তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম। মঙ্গলবার দুপুরে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

বন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন রাজ জানান, ব্যাংক ক্লোজিং, ব্যাংক হলিডে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিন দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় শুরু হয় বন্দরের সকল কার্যক্রম।