দেবিদ্বার প্রেসক্লাবের কমিটি গঠন

কুমিল্লা জেলার দেবিদ্বার প্রেসক্লাবের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মোঃ কামাল উদ্দিনকে (দৈনিক আলোকিত বাংলাদেশ) সভাপতি ও ইকবাল হোসেন রুবেলকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে মঙ্গলবার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ওই কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা শিরিন সুলতানা।

কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, আমির হোসেন আমু, মাসুদ রানা, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান, জামাল উদ্দিন দুলাল, আক্তার হোসেন সরকার রবিন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, অর্থ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ জিন্নাহ বাবু, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজ আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসাইন জনি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুমন আহাম্মেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী শিহাব রায়হান, গবেষণা বিষয়ক সম্পাদক আবুল বাশার ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন।