খাগড়াছড়িতে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত

গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে পার্বত্য এ জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫৪ জন। এর মধ্যে অবশ্য ১৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, মানিকছড়িতে দুইজন, রামগড়ে দুইজন, মাটিরাঙ্গায় একজন ও খাগড়াছড়ি সদরে চারজন আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত নমুনা পাঠানো হয়েছে এক হাজার ১০৩ জনের। তার মধ্যে ৮৯৫ জনের ফলাফল পাওয়া গেছে। 

অপরদিকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এপর্যন্ত ২০ জনের নমুনা টেস্ট করা হলেও একজনও করোনা শনাক্ত হয়নি।

ইত্তেফাক/এসি