বিজিবির সোর্সের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে বিজিবির তিন সোর্সের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মাদক ব্যবসায়ীরা। জানা যায়, হরিহরনগর গ্রামের মতেহার মন্ডলের ছেলে সাইদুর রহমান, সানোয়ার হোসেনের দুই ছেলে মকলেছুর রহমান ও হেলাল উদ্দিন দীর্ঘ দিন ধরে বিজিবির সোর্স হিসেবে কাজ করে থাকেন। তাদের সহযোগিতায় বিজিবি বিপুল পরিমাণে মদ, ফেনসিডিল ও গাঁজা আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় ক্রোধে একই গ্রামের মাদক ব্যবসায়ী ও তাদের লোকজন সোমবার রাতে  হামলা চালিয়ে সাইদুরের বাড়ি ভাঙচুর করে। এ সময় তারা সাইদুরের ঘরে রক্ষিত দেড় লাখ টাকা লুট করে এবং বাড়িতে অগ্নিসংযোগ করে।