ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মো. মাহবুব-এ-আলমের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে কুমিল্লা জোনের সামগ্রিক ব্যাবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা          দেওয়া হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক, সময়োপযোগী ও বিচক্ষণ নেতৃত্বে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এরই মধ্যে সরকার ঘোষিত এক লাখ কোটি টাকারও বেশি প্রণোদনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় ও অর্থনীতির চাকাকে পুনরায় গতিশীল করতে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। —প্রেস বিজ্ঞপ্তি