নোয়াখালী সদর উপজেলার চর করমুল্যা বাজারে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নয়টি বিদেশি কুড়ালসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো মো. হাম্মাদুর রহমান ওরফে হাম্মাদ এবং মো. রাশেদ।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ মানুষকে জিম্মি করে আসছে। ঐ দিন করমুল্যা বাজারের মেসার্স মোহাম্মদ ট্রেডার্সে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঐ বিদেশি কুড়াল উদ্ধার করা হয়।