কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের গত ৩১ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে ১৭ হাজার ৬৭৭ পরীক্ষার্থী ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ফল প্রকাশের পর ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত অনলাইন ও মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য তারা এ আবেদন করে। আগামী ৩০ জুন উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে। মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুস ছালাম বলেন, অনেক পরীক্ষার্থী নিজেদের ফলে সন্তুষ্ট না হয়ে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছে। ঐসব আবেদনকারীর মধ্যে যারা ১ বা ২ নম্বর কম পাওয়ায় জিপিএ-৫ পায়নি তারা আছে অথবা কৌতূহলী হয়েও কেউ কেউ আবেদন করেছে।