শ্বশুরবাড়ি থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

থানায় মামলা স্ত্রী গ্রেফতার

কালিয়ায় শ্বশুরবাড়ি থেকে ইবাদ শেখ (৩৫) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধারে ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে নিহতের বাবা ছবুর শেখ বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। ঐ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগমকে (৩০) গ্রেফতার করেছে পিবিআই যশোর।

পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আমেনা তার স্বামীকে পারিবারিক কারণে শ্বাসরোধে হত্যা করে বেড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছিল বলে স্বীকার করেছে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।