গৌরীপুরে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার এক

গৌরীপুরে সোমবার রাতে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে আজমুল হক ওরফে নাজমুল।

পুলিশ জানায়, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ গাঁজাসহ নাজমুলকে গ্রেফতার করা হয়। সে অটো চালানোর পাশাপাশি দীর্ঘদিন যাবত্ মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।