ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকালে নদী থেকে বৃদ্ধ আব্দুর রহমানের (৯০) লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুর রহমান রবিবার বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে স্থানীয় লোকজন গদাধর নদীতে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ উদ্ধার করে। পরে খবর পেয়ে মৃতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
ওসি মুহা. আতিয়ার রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।