নগরীর ফয়স লেকের ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার করোনা ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সিনিয়র সচিব কামাল উদ্দিন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. কামরুল হাসান জানান, করোনা চিকিত্সায় ১০০টি শয্যা রয়েছে। এছাড়া তিনটি আইসিইউর ব্যবস্থা রাখা হয়েছে।