বরগুনা খাদ্যগুদাম থেকে চাল চুরির অভিযোগে সোমবার রাতে ভারপ্রাপ্ত খাদ্য গুমাম কর্মকর্তা (ওসি-এলএসডি) বিপ্লবসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়।
গভীর রাতে ১০ থেকে ১২ জন মিলে বরগুনা খাদ্যগুদামের ভেতরে চার্জার লাইট জ্বালিয়ে মূল বস্তা খুলে নতুন বস্তা তৈরির কাজ করছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শাজাহান হোসেনের নেতৃত্বে খাদ্যগুদামে অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়। বাকিরা দেওয়াল টপকে পালিয়ে যায়। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন তালুকদার বাদী হয়ে বরগুনা থানায় মামলা দায়ের করেন।
এদিকে ওসি এলএসডি বিপ্লব অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে গোডাউনের এলোমেলো বস্তা সরিয়ে পরিষ্কার করার সময় পুলিশ আমাদের আটক করেছে।