রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল জানান, ‘আমরা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে কঠোর পরিশ্রম করে মানুষকে চিকিত্সাসেবার ব্যবস্থা করেছেন ড. আনোয়ার হোসেন খান। নিজের অর্থ দিয়ে দলীয় সব কর্মকাণ্ড পালনসহ রামগঞ্জের অসহায় ও কর্মহীনদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। কিন্তু কিছু লোক শুধু নালিশ করে আর তাদের এক-দুই জন অনুসারী দিয়ে অপপ্রচার করে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার দাবি করছি।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ কয়েক জন নেতা জানান, আনোয়ার খান ব্যক্তিগত তহবিল থেকে করোনার দুর্যোগে রামগঞ্জবাসীর মাঝে ২৫ হাজার জনকে খাদ্যসহায়তা দিয়েছেন, ১৫ হাজার জনকে ঈদসামগ্রী দিয়েছেন, প্রতিটি ঈদে নেতাকর্মীদের ঈদ খরচ দিয়ে আসছেন।