সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের এক চিকিত্সকের দেওয়া প্লাজমায় সেরে উঠছেন করোনা আক্রান্ত সেই র্যাব সদস্য। র্যাব-১৩ রংপুরে কর্মরত ঐ র্যাব সদস্য এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে ইমপালস্ হাসপাতালে চিকিত্সাধীন। এরই মধ্যে তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, ৫২ বছর বয়সি ঐ র্যাব সদস্য গত ২৭ মে করোনায় আক্রান্ত হন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভুগছিলেন। ৩১ মে পর্যন্ত তাকে রংপুরে চিকিত্সা দেওয়া হয়। পরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় উন্নত চিকিত্সার জন্য তাকে র?্যাবের নিজস্ব হেলিকপ্টারে আনা হয় ঢাকায়। গত ৭ জুন হঠাত্ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্লাজমা দেওয়ার পরামর্শ দেন চিকিত্সকরা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্লাজমা দেওয়ার আহ্বান জানানো হয়।