জাতীয় ঐক্যের মাধ্যমেই করোনা সমস্যার সমাধান করতে হবে :ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং মহামারিতে সৃষ্ট সমস্যার সমাধান করতে হবে। কারণ এটা বৈশ্বিক মহামারি। জাতীয় এই দুর্যোগে কোনো দলের একার পক্ষে সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি গতকাল মঙ্গলবার তার বেইলি রোডের বাড়িতে গণফোরামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন।

বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য মোকাব্বির খান উপস্থিত ছিলেন। দলের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়— বৈঠকে দেশের করোনা পরিস্থিতি, এব্যাপারে সরকারের গৃহীত কর্মসূচিসমূহ, আসন্ন বাজেট এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।