ভারত এবং নেপালের মধ্যে বিতর্কিত এলাকা মানচিত্রে যুক্ত করা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়েওয়ালে এপিকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, তার দেশ এখনো ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত। গত নভেম্বর, ডিসেম্বর এবং এই বছরের মে মাসে ভারতকে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু দিল্লি এখনো কোনো সাড়া দেয়নি। নেপাল চায় এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে প্রতিবেশীর সঙ্গে বিরাজমান সমস্যার সমাধান করতে। যাতে একই অংশীদারিত্বের দুই দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে।—আলজাজিরা