সোলেইমানির বিষয়ে সিআইএর তথ্যদাতার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন জানিয়েছেন, ইরানের নাগরিক মাহমুদ মৌসাভি-মাজদ মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন। তিনি রেভ্যুলিউশনারি গার্ডের সাবেক প্রধান কাশেম সোলেইমানির বিষয়ে সিআইএকে তথ্য দিয়েছিলেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শিগিগরই কার্যকর করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে গোলাম হোসেইন জানান, মৌসাভিই সোলেইমানির অবস্থানের বিষয়ে সিআইএকে তথ্য দিয়েছিলেন। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ইরাক সফরে গিয়ে সোলেইমানি নিহত হন। তাকে বিশ্বের এক নম্বর জেনারেল হিসেবে মনে করা হয়।—আলজাজিরা