ঘরে বসে নারীরা নিত্য প্রয়োজনীয় পণ্য পাবে ত্রিকোণমিতি ডটকমে

ঘরে বসে স্যানিটারি ন্যাপকিন, হেয়ার রিমুভার ক্রিম, ওমেন রেজার ও প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ পেতে আপনাকে যেতে হবে trikonomiti.com ওয়েবসাইটে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব শুধু খাদ্য বা কর্ম জীবনে নয় প্রতিটি ক্ষেত্রে পড়েছে। এই অবস্থায় নারী ও মেয়ে শিশুদের পিরিয়ড বা মাসিকের সময় অনেক কিশোরী ও মা এর জন্য স্যানিটারি ন্যাপকিন  কেনা এখন দুঃসাধ্য হয়ে পরেছে। অন্যদিকে লকডাউনের কারণে অনেকের হাতে টাকা থাকলেও বাইরে গিয়ে কিনতে পারছেন না।  এই সমস্যার সমাধানে কাজ করছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক তরুণদের সংগঠন ইয়ুথ হাব-এর ত্রিকোণমিতি প্রকল্প। ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন স্থানে ৩০০ জন নারীর মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে সংগঠনটি। এই সপ্তাহে আরও ৫০০ জন নারীদের মাঝে বিনামূল্যে বিতরণের কার্যক্রম চালু আছে।  অর্ডার করার পর আপনাকে কল দিয়ে কনফার্ম করে অতিদ্রুত আপনার বাসায় পৌঁছে দিবে স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া শুধু মাত্র নারীদের জন্য এই ফেইসবুক গ্রুপটিতে https://www.facebook.com/groups/trikonomiti/ নিয়মিত নারী সাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট নারী চিকিত্সকগণ।

 

 

 

                সূত্র : জি নিউজ ও বিবিসি