আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে ইয়াবাসহ একাধিক মামলার আসামি সরোয়ার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকার মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে এসআই আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গৌরনদী উপজেলার নরসিংহল পট্টি গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার সরদারকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। মামলা দায়েরের পর তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।