নলডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় বুধবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়সাল (৪)। নিহতের পরিবার ও নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার পশ্চিম মাধনগর সরদারপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে ফয়সাল বাড়ির পাশে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পড়ে তার লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।