রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
দক্ষিণ এশিয়ার একমাত্র মত্স্য প্রজনন ক্ষেত্র ও মত্স্য অভয়ারণ্য হালদায় মঙ্গলবার অভিযানে অবৈধ পন্থায় চলাচলকারী ছয়টি ইঞ্জিনচালিত নৌকা ও একটি বালু উত্তোলনকারী ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং নিষিদ্ধ ইঞ্জিনচালিত নৌকা চলাচল রোধে এই অভিযান অব্যাহত থাকবে।