পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সিয়াম হোসেন (৩) ও আরিফ হোসেন (৫)। সিয়াম আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের দুলাল হোসেনের ছেলে এবং আরিফ হোসেন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও আটোয়ারী থানার ওসি ইজার উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।