গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলীর (৫০) বিরুদ্ধে তার নিজ বাড়ির গৃহকর্মীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানায় ধর্ষণের শিকার ঐ কিশোরীর দাদি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, ঘটনাটি জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর সহকারী পুলিশ সুপার আব্দুল হাই জানান, বিষয়টির তদন্ত অব্যাহত আছে।
বাংলাদেশ মহিলা পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি মাহফুজা খানম মিতা ও সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ কিশোরী গৃহকর্মীর ওপর যৌন নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবি জানান।