টেকসই এবং গ্রীন ব্যাংকিং কার্যক্রমের সর্বোত্তম অনুশীলনের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ

টেকসই এবং গ্রীন ব্যাংকিং কার্যক্রমের সর্বোত্তম অনুশীলনের জন্য গ্লোবার গুড গভর্নেন্স (থ্রিজি) আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে দুটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। একটি হলো টেকসই ব্যাংকিং অন্যটি গ্রিন ব্যাংকিংয়ের জন্য। যুক্তরাজ্যের ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান ক্যামব্রিজ আইএফএ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে এ পুরস্কার প্রদান করে।—প্রেস বিজ্ঞপ্তি