সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে মুলাদীতে কোরআনখানি ও দোয়া

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) বরিশাল-১ আসনের এমপি আলহাজ আবুল হাসানাত আবদুুল্লাহর  সহধর্মিণী বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদজননী বেগম সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে মুলাদীতে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মুলাদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ নেতা ও প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ীর আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মোশাররফ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।