নাসিমের সুস্থতা কামনায় সিরাজগঞ্জ আওয়ামী লীগের দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি 

জাতীয় নেতা শহিদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপির রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর সিরাজগঞ্জ শহরের এস এস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শরীফুল আলম।

মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. দানিউল হক দানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও গতকাল সিরাজগঞ্জ সদর উপজেলাসহ ৯টি উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলোতে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।