স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা অবশেষে দীর্ঘ ৩৬ দিন পর লকডাউনের আওতামুক্ত হলো। ফলে এখন থেকে যে কেউ থানায় সব ধরনের প্রয়োজনে যেতে পারবেন। পুরোদমে কোতোয়ালি থানা ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম চলছে।
কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই এরশাদ আলী বলেন, থানার ওসি আব্দুর রশিদ, ওসি (তদন্ত) এসআই রফিকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে গত ৪ মে রংপুর জেলা সিভিল সার্জন কোতোয়ালি থানা লকডাউন করে দেন। থানার কার্যক্রম থানা চত্বরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে ভবনে স্থানান্তর করা হয়েছিল।