শোক সংবাদ

ড. এম এ জলিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড.এম এ জলিল (৮৬) মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি একাধারে শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবক ও সংগঠক ছিলেন। তিনি নব্বইয়ের দশকের শুরুর দিকে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।  তিনি ১৯৮০ সালে ভারতের বেনারস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ড. এম.এ জলিল শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে জন্মগ্রহণ করেন।

কাজী নিজাম উদ্দিন

এ্যাডফার্ম ওনার্স ট্রেড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, রুপন্তি মিডিয়া এ্যাডের স্বত্বাধিকারী ও সাবেক যুবলীগ নেতা কাজী নিজাম উদ্দিন শাহীন (৫১) শ্বাসকষ্টের কারণে কুর্মিটোলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অ্যাসোসিয়শনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মো. আমিরুল হক

সাপ্তাহিক নরসিংদীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক মো. আমিরুল হক (৭২) গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী সংবাদপত্র পরিষদ (এন.এস.পি) গভীর শোক করে। বাদ আসর জানাজা শেষে বাদুয়ারচর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

শফিকুল আলম চৌধুরী

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য চৌধুরী আহছান খুররমের পিতা বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সমাজসেবক শফিকুল আলম চৌধুরী (৭৮) রবিবার নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. .রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। সোমবার পশ্চিম রাউজান আজগর আলী চৌধুরী নিজ বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ গভীর শোক প্রকাশ করেন।