রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জয়নাল আবেদিন

লালমনিরহাট জেলার মোগলহাট গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক ইউনিয়ন ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন (৭৫) বার্ধ্যক্য জনিত রোগে মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাদ আসর মোগলহাট নুরুদ্দিন মঞ্চ সংলগ্ন খেলার মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মোগলহাট ইউনিয়নের বড় কবরস্থানে দাফন করা হয়।

মাস্টার মফিজুল করিম

ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল করিম (৭০) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার মধুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার গভীর শোক প্রকাশ করেন।