মুহম্মদ আনিসুল হক
১১ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রয়োজনে বড়ো ভাইবোনদের পরামর্শ গ্রহণ করুন। কোনো আশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। সামাজিকক্ষেত্রে কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ ভ্রমণ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। পরিমিত আহার করুন। কারো সঙ্গে আজ তর্কে জড়াবেন না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আত্মীয়দের কারো সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। প্রথম সাক্ষাতে কাউকে ভালো লেগে যেতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। দেরি না করে যতদ্রুত সম্ভব চিকিত্সা নিন।